
সুন্দরগঞ্জে সাংবাদিক পিতার
বার্ষিক কুলখানি অনুষ্ঠিত
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
সুন্দরগঞ্জে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক’র পিতা মরহুম ইব্রাহিম আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বার্ষিক কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ উপলক্ষে দিনব্যাপী সাংবাদিকের আবাসস্থলে পবিত্র কুরআন পাঠ, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় হাফেজিয়া মাদ্রায় অধ্যায়নরত শিক্ষার্থী, পাড়ার এতিম, বিধবা ও অসহায়দের নিয়ে এসব অনুষ্ঠান শেষে সমপর্যায়ে খাওয়া-দাওয়া ও সাধ্যমত দান-সহায়তা করা হয়।
পিতা মরহুম ইব্রাহিম আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছেন পুত্র সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ পরিবারবর্গ।
উল্লেখ্য, প্রেসক্লাব-সুন্দরগঞ্জ, গাইবান্ধা’র সভাপতি ও আবু বক্কর সিদ্দিকের পিতা উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মরহুম ইব্রাহিম আলী গত বছরের ৮ জানুয়ারি (৭ রজব হিজরী) বিকাল পৌণে ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।