লালমাই ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার ১৬ শিক্ষার্থীকে ছবক প্রদান

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড

মাদ্রাসার ১৬ শিক্ষার্থীকে ছবক প্রদান

লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লা লালমাই উপজেলার বিশ্ব মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বালক ও বালিকা শাখার ১২ জন নাজেরা এবং ৪ জন হিফয বিভাগের শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে অবস্থিত মাদ্রাসাটির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে দোয়া-মোনাজাতের মাধ্যমে কোরআনের ছবক দেন এমদাদিয়া রামচন্দ্রপুর ইসলামপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আতাহার আলী।
মাদ্রাসার সভাপতি মুফতী এহতেশামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারী প্রভাষক শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মনির হুসাইন, ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুর রহমান, মাদ্রাসার কোষাধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ তালুকদার, মাওলানা মুফতী আব্দুল হাকিম, হাফেজ মো. শাহাদাত হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
স্বাগত বক্তব্যে মাদ্রাসার প্রিন্সিপাল মনির হুসাইন বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দ্বীনদার, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার্থীদের মাদ্রাসায় পাঠিয়ে প্রতিষ্ঠানের পাশে থাকতে অভিভাবকদের প্রতিও আহবান জানান তিনি।
এ-সময় মাওলানা আতাহার আলী বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারেনা। ছবক শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। যাতে তারা কোরআনের জ্ঞানে জ্ঞানী ও আদর্শ মানুষ হতে পারে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *