ঘরের দ্বোতলার দেয়াল নির্মাণে বাঁধা আহত-৬

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ঘরের দ্বোতলার দেয়াল

নির্মাণে বাঁধা আহত-৬

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিল্ডিংয়ের দ্বিতীয় তলার দেয়াল করার সময় দুই পক্ষের হামলায় ছয়জন আহত হয়েছে।

শনিবার বিকেলে পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, শনিবার লক্ষীপুর গ্রামে মানিক মিয়ার বিল্ডিং ঘরের দ্বো-তলার দেয়ালের নির্মাণ কাজ করছিল।

বিকেলে পাশ্ববর্তী বিল্ডিংয়ের মালিক যুবলীগ নেতা সাইফুল ইসলাম তাতে বাধা দেয়। বাধা অমান্য করে নির্মাণ কাজ চলমান রাখায় সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন অস্ত্রসস্ত্র নিয়ে মানিক মিয়া ও আবদুল মন্নানের ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন, লক্ষীপুরের মানিক মিয়ার পুত্রবধু সুমি আক্তার, খোরশেদ আলমের ছেলে আকিব হোসেন সাগর, আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ রনি, বৈদ্দেরখীলের আবদুল গফুরের ছেলে আবদুর রহমান শাকিল, শ্রীপুরের আবদুল মন্নানের ছেলে আবদুর রহিম ও সুজন মিয়ার ছেলে নাজিম উদ্দিন।

স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এরমধ্যে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ভাগিনা আকিব হোসেন সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।

যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, আমি আগে বিল্ডিং নির্মাণ করেছি। তারা দীর্ঘদিন আমাকে দেয়াল করতে দেয়নি। থানার অভিযোগ দেয়ার পর সামাজিক বিচারে সমাধান করে দিয়েছে, তারা ছয় ইঞ্চি ছেড়ে দিবে।

কিন্তু তারা ছাড়েনি। আজকে তারা বহিরাগত এনে হামলা করেছে, আমার ভাগিনার অবস্থা আশঙ্কাজনক। কিছু হলেই তারা বলে আমরা আ’লীগ করি। আ’লীগ করলেও আমরা এলাকায় আছি, কারো সাথে অন্যায় করিনি।

আ’লীগ করা কি দোষ? হামলার শিকার মানিক মিয়া বলেন, দ্বোতলার দেয়ালের কাজ করতে গেলে যুবলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে বাধা দেয়। বাধা দেয়ার কারণে আমরা মিস্ত্রীকে মানা করার পর তারা কাজ করেনি।

এরমধ্যে শ্রীপুরের আবদুর রহিম এসেছে, আমার নাতির জন্য ওষুধী গাছ নিয়ে। যাওয়ার সময় সাইফুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করা হয়। তাদের হামলায় দুইটি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন শনিবার রাতে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *