
গৌরীপুরে জুলাই শীর্ষক
আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় গৌরীপুর পাবলিক হলে এ আলোচনা সভার আয়োজন করেন গৌরীপুরের গেজেটেড জুলাই যোদ্ধাগণ।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন জুয়েল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শামছুল হক শামছু (ভিপি শামছু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মদ এবং শাহজাহান কবির হিরা,জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী মোশারফ হোসেন, জুলাই আন্দোলনের শহীদ জুবায়েরের পিতা মৌলভী আনোয়ার উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের শহীদ ও আহতদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।