
সোনাইমুড়ীতে ৫ কেজি
গাঁজাসহ গ্রেপ্তার-২
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালীর জেলার সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযান এর মাধ্যমে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার রাত ১টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায় যে, উপজেলা ৭ নং বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বজরা শাহী মসজিদ রোডের জনৈক জয়নাল আবেদীন বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ২ জন আসামীকে গ্রেপ্তার করিয়া তাহাদের নিকট রক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনশ্যামপুর এর মৃত সোনা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) ও একই থানার হারাজোড়া এলাকার আবদুল কাদির এর ছেলে কাউছার (২৪)। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। যাহার মামলা নং ১২।
সোনাইমুড়ী থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) দীন মোহাম্মদ, এএসআই (নিঃ) নাসির উদ্দিন, এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার ও ৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, সোনাইমুড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান এর কার্যক্রম চলমান আছে। এছাড়াও থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামী গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।