বুড়িচংয়ে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ ঘিরে জনসংযোগ ও লিফলেট বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ

ঘিরে জনসংযোগ ও লিফলেট বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচংয়ে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের হাতে ৬ দফা দাবি সংবলিত লিফলেট তুলে দেন তারা।

এ সময় লং মার্চের কর্মসূচি ও দাবিগুলো সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা।

বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পৌর মেয়র প্রার্থী অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমানের নেতৃত্বে এ জনসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চের বিষয়ে তাদের অবহিত করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শুরা কর্ম পরিষদের সদস্য ও সাবেক আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ কবির হোসেন, সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, উপজেলা অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ তাজুল ইসলাম মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ জাকারিয়া খান সৌরভ, সেক্রেটারি মুহাম্মদ জয়নাল আবেদীন মাস্টার, পীরযাত্রাপুর ইউনিয়ন আমির মাওলানা মুমিনুল হক, পৌর সেক্রেটারি মাওলানা মাসুক মৈশাসন, পীরযাত্রাপুর সেক্রেটারি মনিরুল ইসলাম মাস্টার, শ্রমিক কল্যাণ পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মমিনুল ইসলাম, বাকশীমূল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রউফ, ষোলনল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সার্জেন্ট (অব.) হাবিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসংযোগকালে নেতাকর্মীরা ৬ দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং লং মার্চে অংশগ্রহণের বিষয়ে তাদের অবহিত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *