সাভারে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অর্থনীতি আইন আদালত কুমিল্লা জাতীয় ঢাকা দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাভারে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

মোস্তফা কামাল মজুমদারঃ

শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে ঢাকার সাভারে এক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৯ জুলাই ২০২৬ (রবিবার) সকাল ১০ ঘটিকায় পাথালিয়ার ৩ নং ওয়ার্ডে অবস্থিত মাতাব্বর মজিবর রহমান মডেল স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর সহায়তায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

মাতাব্বর মজিবর রহমান মডেল স্কুলের প্রধান শিক্ষক ফয়সাল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর কর্মসূচি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র এডুকেশন অফিসার নাশমিন নাহিন, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর আকলিমা বেগম আঁখি, সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে.এম নাহিদুজ্জামান এবং কুরগাঁও প্রগ্রেসিভ স্কুলের প্রধান শিক্ষক শেখ আল-আমিন হোসেন।

বক্তারা শিশুদের অধিকার রক্ষা, তাদের নিরাপদ শৈশব নিশ্চিতকরণ এবং বিদ্যালয়গুলোতে সুরক্ষামূলক পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

 

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *