অকটেন নিয়ে দ্বন্দ্বের জেরে আগুনে দগ্ধ যুবকের ৬ দিন পর মৃত্যু !

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

 অকটেন নিয়ে দ্বন্দ্বের জেরে আগুনে দগ্ধ যুবকের ৬ দিন পর মৃত্যু !

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অকটেন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ এক যুবকের ৬ দিন পর মৃত্যু হয়েছে।

একই ঘটনায় আরও তিন যুবক দগ্ধ হন এবং দুটি প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এ সময় কারও হাতে থাকা জ্বলন্ত বিড়ির আগুন পাশের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন দুটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হন স্থানীয় তিন যুবক—ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা’র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার ছেলে মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এর মধ্যে তানভীর হোসেন (১৯) চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা তখন ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বাইরে এসে কোনোমতে প্রাণে বাঁচি। কিন্তু আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা প্রায় নিঃস্ব।”

এদিকে তানভীরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *