
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. তৌহিদুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনে সিক্ত করেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে কুমিল্লায় তাঁর কার্যালয়ে নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ সময় পুরো কার্যালজুড়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শরিফুল জামান শরিফ, অ্যাডভোকেট মো. শিব্বির আহমেদ, অ্যাডভোকেট মো. ফারুক, খাইরুল কবির, মো. আনিসুল ইসলাম, অ্যাডভোকেট মো. মুছা, অ্যাডভোকেট রাজু আহমেদ, ইউনুছসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত দলীয় ঐক্য ও কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
শুভেচ্ছা গ্রহণকালে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবুর সফল নেতৃত্ব, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় প্রাণবন্ত এ আয়োজন, যা কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের বার্তা ছড়িয়ে দেয়।