লালমাই হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

প্রদীপ মজুমদার, লালমাইঃ
লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে বৃত্তি পাওয়া ২৭ জন শিক্ষার্থী সহ ৮ম শ্রেণির বৃত্তি পাওয়া ৯ জন মোট ৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা: সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, শিক্ষক প্রতিনিধি ছিদ্দিকুর রহমান সুমন, সহকারী প্রধান শিক্ষক লোকমান হোসেন মজুমদার, মো: আবু জাফর, অভিভাবক সদস্য আবদুল কাদের প্রমুখ।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত ২৭ জন মেধাবী শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজে। নিঃসন্দেহে ভালো দিক এবং ইতিবাচক। শিক্ষক-অভিভাবকদের পরম যত্নে আলোকিত হবে সুন্দর আগামী এমনটাই প্রত্যাশা।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *