সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ এমদাদুল হক, জামালপুরঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের বলেছেন, গণমাধ্যম জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব ও মন্থর ।

১৩ জুলাই,২০২৬ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে।
সভায় বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ , সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইত্তেফাক ও ৭১ টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, প্রতিদিনের বাংলাদেশের হোসেন রানা, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল এবং এশিয়ান টিভির প্রতিনিধি রুবেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, বাংলাদেশ সমাচার পত্রিকার মোঃ এমদাদুল হক, গ্লোবাল টেলিভিশনের জামালপুর প্রতিনিধি ফিরুজ শাহ, দৈনিক জনকণ্ঠের সৈয়দ এনামুর রকিব, যুগান্তরের রহিমা সুলতানা মুকুল, দিনকালের শহিদুল ইসলাম কাজল, গণবার্তার মশিউর রহমান টুটুলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনওও সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *