
চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীকে কারাদণ্ড
মোঃ রাজিব হোসেন, পাবনাঃ
পাবনা ৩০ জুন চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বনগ্রামের আজমের ছেলে জাহিদ (১৯), সাদেক প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম (২১) এবং ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯)।
পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান চলতে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধে কাজ করে যাচ্ছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।