সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা সভাপতি তাপস-সম্পাদক আবু জাফর

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা

জেলা সভাপতি তাপস-সম্পাদক আবু জাফর

কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রী: সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এই কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসকে সভাপতি, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও ডেইলি টাইমস নিউজের সম্পাদক আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে যথাক্রমে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, এনটিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য মনির হোসেন, দৈনিক একুশে সংবাদের কুমিল্লা ব্যুরো প্রধান বাবর হোসেন এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আওয়াল সরকারকে মনোনীত করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক শরীফুল ইসলাম সুমন, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি এম এ কাদের অপু, জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাহিন আহমেদ এবং বৈশাখী টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি বিএম মহিন উদ্দিন মন্টুকে দায়িত্ব দেওয়া হয়।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক বাংলার সেলিম আহমেদ, বাংলা টিভির আপেল মাহমুদ এবং দৈনিক আজকের পত্রিকার আনিসুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট তাহমিনা বেগম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজী, দৈনিক ইনকিলাবের এডভোকেট আলিম, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সালমা এবং অ্যাডভোকেট আলীমূল এহসান রাসেল, এডভোকেট আরিফুল ইসলাম, এডভোকেট নাজমুল হাসান খন্দকার, এডভোকেট ফরহাদ চৌধুরী, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট রেজাউল করিম, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট জাকির হোসেন নয়ন, এডভোকেট ইয়াসিন আরাফাত রাজিব, এডভোকেট জয়নাল মাজাহারী ও এডভোকেট আরিফুল ইসলাম শ্রাবণকে মনোনীত করা হয়।
এডভোকেট জামাল সরকারকে মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ও সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে আক্কাস, ইব্রাহিম, রুজিনা আক্তার ও শেলি আক্তারকে মনোনীত করা হয়।
অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে বার্তা বাজারের আশিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক হিসেবে কুমিল্লা প্রতিদিনের বাকী অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচারের সাফি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ডেইলি টাইমস নিউজের কায়েস আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দৈনিক সমাজকণ্ঠের শাহনাজ আক্তার এনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে সালমা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে এম কে নুর আলম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ফরিদ উদ্দিন দায়িত্ব পান।
নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক সমকালের সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাবের আবুল কালাম আজাদ, দৈনিক যুগান্তরের আলী হোসেন বাবুল ও হারুনুর রশিদ, ফেস দ্য পিপলসের আ. আলিম, দৈনিক মানবজমিনের রাসেল সরকার, ইত্তেফাকের মামুনুর রশিদ সরকার, আলমগীর হোসেন বাচ্চু, আর টিভির আব্দুর রব লাভলু, দৈনিক জনকণ্ঠের প্রদীপ মজুমদার, দৈনিক ভোরের কলামের সোহেল রানা, কুমিল্লার সময়ের মনির হোসেন, দৈনিক জনতার মতামতের গোলাম কিবরিয়া, দৈনিক আজকের খবরের জাইফুল্লাহ খন্দকার, আব্দুল জলিল মজুমদার, দৈনিক সংবাদের আবু ইউসুফ, এমরান হোসেন রিটন, আব্দুল হালিম সৈকত, শাকিল আহমেদ, নুরুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম গোল্ডেন, ইয়াসিন আরাফাত, গোলাম মহিউদ্দিন মুন্সি, শাহ সাহিন উদ্দিন, সালাউদ্দিন, মাছুম বিল্লাহ তুহিন, ইমরান হোসাইন, ইমরান, আবু সায়িদ, আনজান, রাসেল, দুলাল, ইবরাহীম খলিল, সাহাব উদ্দিন আহমেদ, জাহিদ হাছান, শফিউল আলম, আলেক হোসেন, কাজী সেলিম, এরশাদ রানা, এম এইচ শুভ, জহিরুল ইসলাম পাশা, সহিদুল ইসলাম, শহিদুল্লা, জাকির, হোসেন, ইমরান হোসাইন, কামরুজ্জামান, রেজাউল, রিয়াজ মোশেদ মাসুদ, আলমগীর হোসাইন আলম, আশিক আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান সাগর, আব্দুল মোতালেব ও আহসান উল্লাহ নির্বাচিত হন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় দ্রুত প্রতিকার নিশ্চিত করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালনই হবে তাদের প্রধান লক্ষ্য।
কমিটির সদস্যরা পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *