চন্দনাইশ অটো রিকশা চালক সমবায় সমিতির সভাপতি মফিজ-সম্পাদক হাছান

অর্থনীতি আইন আদালত চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চন্দনাইশ অটো রিকশা চালক সমবায় সমিতির সভাপতি মফিজ-সম্পাদক হাছান

আরফাত হোসেন, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশ অটো রিকশা চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটে ১৯৯ জন ভোটারের মধ্যে ১৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে মো. মফিজুর রহমান চেয়ার প্রতীকে ১৪২ ভোট পেয়ে সভাপতি এবং মো. হাছান হাতপাখা প্রতীকে ৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপরদিকে, মো. মফিজ দোয়াত কলম প্রতীকে ১০৭ ভোট পেয়ে সহ-সভাপতি, মো. লোকমান মোমবাতি প্রতীকে ৯৪ ভোট পেয়ে অর্থ সম্পাদক, আবু তেয়ব মই প্রতীকে ১২৯, মোজাম্মেল হোসেন ফ্যান প্রতীকে ১১৩, তৌহিদুল ইসলাম মোবাইল প্রতীকে ১০৪, নাছির উদ্দিন মোরগ প্রতীকে ১০৩, মো. সেলিম উড়োজাহাজ প্রতীকে ৭৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *