নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

অর্থনীতি জাতীয় দিবস/ উৎসব রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

 

ইমরান ইসলাম, নওগাঁঃ

 

“জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশন, সিসিডিবি ও ইকো-সোশ্যাল ডিপার্টমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প প্রকৌশলী মোঃ শামীম, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার হিউবার্ট বাড়ৈ, ইকো-সোশ্যাল ডিপার্টমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কো-অর্ডিনেটর কলী ইয়াসমিন প্রমুখ।

সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ডাস্টবিন ডাসকোর পক্ষে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইকো-সোশ্যাল ডিপার্টমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সংস্থার মাধ্যমে প্রায় ৫০ হাজার ফলজ গাছের চারা বিতরণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *