লাকসামে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

 

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্ (প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ)-এর উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উত্তর বাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।

 

এ সময় লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা।

 

প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক ও ইতিহাস বিশেষজ্ঞ শায়েখ মুসা আল হাফিজ।

 

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ফজর ইনস্টিটিউটের চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন সাইমুন সাদী।

ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্, লাকসাম-এর সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম।

কর্মশালায় বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শ্রেণি কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে লাকসামের বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *