লক্ষ্মীপুরে আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে গনসংযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লক্ষ্মীপুরে আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে গনসংযোগ

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে ধানের শীষ প্রতিকে আবুল খায়ের ভুঁইয়ার সমর্থনে পক্ষে গনসংযোগ করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা ইউনিটির উদ্যোগেকর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও আইনজীবী ফোরাম আগামি চারদিন লক্ষ্মীপুর-১ (রামগন্জ), লক্ষ্মীপুর-২ (রায়পুর), লক্ষ্মীপুর-৩ (সদর) ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি আসনের বিএনপির প্রার্থীদের পক্ষে গনসংযোগ করে ভোট চাইবেন।।

 

শুক্রবার সন্ধায় (৬ ফেব্রুয়ারী) রায়পুর বাসটার্মিনাল এলাকা থেকে গনসংযোগটি শুরু হয়ে প্রধান সড়কসহ শহরের গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিন শেষে থানার মোড়ে শহীদ ওসমান  চত্বরে এসে শেষ হয়েছে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গনসংযোগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট কামাল হোসেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট হাফিজুর রহমান, সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, এ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ, এ্যাডভোকেট আব্দুল মজিদ, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট খায়ের আলম, এ্যাডভোকেট জাহাঙ্গীর, এ্যাডভোকেট মিন্টু, এ্যাডভোকেট আব্দুল আহাদ শাকিল পাটোয়ারী, এ্যাডভোকেট বিল্লাল হোসেন, এ্যাডভোকেট হিমেল, এ্যাডভোকেট এম ইউসুফ, এ্যাডভোকেট সচল, এ্যাডভোকেট মোশাররফ, এ্যাডভোকেট খোকন, এ্যাডভোকেট সজিব আইনিজীবী বৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভুইয়া একজন পরিচ্ছন্ন, সৎ ও গ্রহণযোগ্য নেতা।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমাজসহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হলে এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *