চৌদ্দগ্রাম মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রাম মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রুবি জয়ন্তী উদযাপন করা হয়েছে।

 

দীর্ঘ ৪০ বছরের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, নাটিকা প্রদর্শন ও সাবেক প্রধান শিক্ষক এরশাদ উল্যাহকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

রোববার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি।

 

ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের কন্যা কাজী জয়া কবির।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরে আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি(জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, মুন্সিরহাট ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, উপজেলা জাতীয় পার্টির(জাফর) সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মোঃ ইউসুফ ও নুরুল আমিনের পরিচালনায় স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী আয়েশা আক্তার, রাশেদা আক্তার, ফরিদা ইয়াসমিন, শাহীনা সুলতানা।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শিরিন শারমিন, এমদাদুল হক, জগদীশ বাগৈড়, আফসার জাহান, নাছিমা আক্তার, শাহিনা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *