পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি

খেলাধুলা চট্টগ্রাম জাতীয় বিনোদন সারাদেশ
শেয়ার করুন....,

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের

বিশাল মোটরসাইকেল র্যালি

কাজী আবদুল কাদের, পটিয়াঃ

পটিয়া দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি। প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণ করেন হাজারো আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী।

মঙ্গলবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থকরা। এসময় আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে পটিয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। পতাকা ও জার্সিতে সজ্জিত হাজারো সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ বিশাল মোটরসাইকেল র্যালির আহ্বান জানান পটিয়ার যুবদল নেতা হাবিবুর রহমান রিপন। তিনি বলেন, “ফুটবলপ্রেমী মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র্যালি দেখতে সড়কের দু’পাশে ভিড় করেন অসংখ্য উৎসুক মানুষ।

স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের এমন বৃহৎ আয়োজন সাম্প্রতিক সময়ে ব্যাপক সাড়া ফেলেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *