কুড়িগ্রামে মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার সভাপতি বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আইন আদালত জাতীয় রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুড়িগ্রামে মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার সভাপতি বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

 

মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিলন এর অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ প্রকাশ করা সহ বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার সদস্যগন প্রমাণিত বিষয়গুলি উল্লেখ করে প্রকাশ করায় মিনহাজুল ইসলাম মিলনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ডিসি মহোদয় বরাবর ও এসপি মহোদয় বরাবর সহ কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশন বরাবর ও বাংলাদেশ মানবাধিকার ঢাকা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করা হয়।

 

এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান/মহাপরিচালক ড. সাইফুল ইসলাম দিলদার মহোদয়কে অফিসিয়াল ভাবে ওনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে মোবাইলেট অডিও রেকর্ড সহ ভিডিও চিত্র যাবতীয় তথ্য প্রেরণ করা হয়েছে।

 

উক্ত অভিযোগের উপর ঢাকা হেড অফিস হইতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দ্বারা বিষয়টি তদন্ত চলমান কার্যক্রম রয়েছে।

 

অভিযোগের সত্যতা ও দুর্নীতি হইতে বাঁচার জন্য জেলা সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিলন মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখা কমিটির সদস্যদের মধ্যে কয়েকজনের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে মিথ্যা অনলাইন নিউজ প্রকাশ করা হয়েছে।

এজন্য সকলের নিকট আমাদের আনিতো অভিযোগের এই অর্থ আত্মসাৎকারি দুর্নীতিবাজ এবং সুবিধাবাদী মিথ্যা নিউজ কারী যেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের আইডি ব্যবহার করে গরিব ও হতদরিদ্র মানুষের আর কোন ক্ষতি সাধন করতে না পারে সেজন্য নিরীহ সাধারণ জনগণ ও পুলিশ প্রশাসনের প্রতি নেকদৃষ্টি কামনা করছি। সেই সাথে সকল প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমাদের বিনীত নিবেদন বিষয়টি সরজমিন তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *