বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

আসন্ন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনায় কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে এক বর্ণাঢ্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ক্যারিয়ার কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুগ্ম সচিব এবং মহা পরিচালক আইসিটি ডিভিশন অব বাংলাদেশ ও বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি  মোহাম্মদ সাইফুল হাসান রিপন,  বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন

তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং সাফল্যের জন্য শুভকামনা জানান।

এছাড়া  আরও বলেন তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান এবং পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম ও সহকারী অধ্যাপক সুমন মিত্র

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আবু তাহের,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সানা উল্লাহ মোল্লা, সহসভাপতি মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক সবুজ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, কলেজ কমিটির সদস্য আব্দুল হালিম খান, এইচ এস সি পরীক্ষার্থী সালমা আক্তার।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা তাদের শিক্ষাজীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *