সোনাইমুড়ীতে বিদ্যুতের তার টানাকে কেন্দ্র করে ৮০ বছরের বৃদ্ধসহ আহত-৪

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে বিদ্যুতের তার টানাকে কেন্দ্র করে ৮০ বছরের বৃদ্ধসহ আহত-৪

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত ২ নং নদনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর কালুয়াই তোফায়েল এর বাড়ির সামনে মো. আবদুল হক (৮০) নিজ জমির উপর দিয়ে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি ও তার টানাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১১  ঘটিকার সময় উত্তর কালুয়াই তোফায়েল এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, মো.আবদুল হক (৮০) ও তার ছেলে মো.হাবিব উল্যা সোহাগসহ আরো দুই জন তাদের নিজ জমির উপর দিয়ে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার টানার বিষয়ে বাঁধা দিতে আসলে, বিবাদী উত্তর কালুয়াই গ্রামের আবদুল মান্নান এর ছেলে মো.ফারুক(৪৫) তার ভাই ফয়সাল (৩৮) ও ফারুকের ছেলেরাসহ সংবদ্ধ অজ্ঞতা নাম আরো কয়েকজন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মো.আবদুল হক গং দের উপর ঝাঁপিয়ে পড়ে।
এসময় বিবাদীগণ তাদের প্রচুর গালমন্দ করেন।
একপর্যায়ে লাঠির আঘাতে চোখ হারাতে বসেছে আব্দুল হক ও তার ছেলে মো.হাবিব উল্যা সোহাগ। তাদের আত্মচিৎকার আশপাশের এলাকার লোকজন ছুটে আসলে বিবাদী ফারুকসহ তার দলবল পালিয়ে যায়।পরে আবদুল হক ও তার ছেলে হাবিব উল্যা সোহাগকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় তাদের সঙ্গে  থাকা তাদের দুজন আত্মীয় আহত হয়।
পরে রাতে অবস্থার অবনতি দেখে বাবা ও ছেলেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাইমুড়ী থানার এস আই সুভাষ পাল বলেন,অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মো.আবদুল হক (৮০) নামের এক বয়স বৃদ্ধ লোক থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *