
আ’লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেঃ এমপি জসিম উদ্দিন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম বলেছেন যে, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি সরকার। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন গড়ে তুলবে।
তিনি আরও বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী যত বড় ক্ষমতা ধর ছাড় নেই। মাদক হবে জিরো টলারেন্স। কিশোর গ্যাংগের তান্ডব ও এখানে চলতে দেয়া হবে না। এই গ্যাংগ বলতে কিছু থাকবে না। লেখা পড়া করে উন্নত জীবন গড়তে হবে কিশোররা।
কিশোর সহ সকল শ্রেণীর লোকজনেরা মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলায় উন্নয়নের বন্যায় ভাসিয়ে দেয়া হবে। দুই উপজেলার প্রতিটি গ্রামের কোন কাঁচা রাস্তা থাকবে না। বিএনপির সরকারের মাত্র ৩ মাসের মধ্যে দুই উপজেলার মাঝে প্রায় ২ শত ১৫ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ চলছে।
আগামী ডিসেম্বর এর মধ্যে সাড়ে ৩ শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ হবে। তিনি শুক্রবার ১৯ জুন বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনীর বারেশ্বর – লড়িবাগ সড়কের ইউনি ব্লক দ্বারা মেরামত উপজেলা পরিষদের উদ্যোগে এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের।
আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। তিনি বক্তব্যে বলেন ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদ, বুড়িচং-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ।
সড়কটি মেরামত সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল সহজ হবে এবং যানবাহন চলা চলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হয়, জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ কামাল হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, উপজেলা বিআরডি চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া।
ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশাররফ হোসেন মেম্বার, ওয়ার্ড বিএনপির নেতা আবু তাহের মেম্বার, সাংবাদিক ও পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান প্রমূখ।
এসময় বিএনপি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।