নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক ও বাদ্যযন্ত্র বিতরণ

অর্থনীতি জাতীয় নওগাঁ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে

অনুদানের চেক ও বাদ্যযন্ত্র বিতরণ

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য অনুদানের চেক ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাদ্যযন্ত্র বিতারণ করা হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুদানের চেক ও বাদ্যযন্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *