হত্যা চেষ্টার ঘটনায় মানববন্ধন শেষে ২ জনকে কুপিয়ে জখম !

আইন আদালত জাতীয় বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

হত্যা চেষ্টার ঘটনায় মানববন্ধন শেষে ২ জনকে কুপিয়ে জখম !

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নে চয়ন খানকে হত্যা চেষ্টার ঘটনায়, হত্যাচেষ্টাকারী কুখ্যাত কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাকিব মোল্লা, সহযোগী হাসিব ফকির ও রবিউল মোল্লা গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫ টায় শ্যামপুর-বাকেরগঞ্জ সড়কের দাওকাঠী মাদারিয়া পাড় রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান হাওলাদার, বেল্লাল হাওলাদার, আনছার সিকদার, মাওলানা হাফিজুর রহমান সজীব, মেরী বেগম, নুপুর বেগম

মানববন্ধনে বক্তারা বলেন, দাওকাঠী গ্রামের দুলাল মোল্লার সন্ত্রাসী পুত্র রাকিব মোল্লা, রবিউল মোল্লা ও বেল্লাল ফকিরের পুত্র হাসিব ফকির ২ জুন রাতে একই গ্রামের মোঃ জামাল সিকদারের মেয়ে জামাতা মোঃ চয়ন খানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

 

আহত চয়ন খান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় ৩ জুন রাতে হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়।মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করলেও অপর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা আরো বলেন, রাকিব মোল্লা এলাকার কিশোর গ্যাং লিডার। সে মাদক সেবন ও ব্যবসা করে।

রাকিবের বোন সুমাইয়া দেহ ব্যবসা করে। বিভিন্ন লোককে প্রেমের ফাঁদে ফেলে তাদের নামে ধর্ষণ মামলা দেয়।

 

এলাকার কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করলে বোনকে দিয়ে তাদের নামে ধর্ষণ মামলা দেয় এবং হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।

 

বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানান।

উল্লেখ্য মানববন্ধন শেষে নামের আরো দুইজনকে কুপিয়ে জখম করা হয়। আহত আবির খান (২৫) ও আরিফুল খান (৪০) কে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *