
সোনাইমুড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীরের আয়োজনে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকার সময় সোনাইমুড়ী তাজমহল রেস্তোরাঁ দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক।
এর আগে সোনাইমুড়ী উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ এর আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক ফখরুল আলম চৌধুরী সঞ্চালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু কর হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখরুল আলম, যুগ্ন আহ্বায়ক এডভোকেট মাহমুদুল হাসান শাকিল, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সিম্পু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনির আহমেদ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মো.জসিম উদ্দিন, নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন জনি, পৌর যুবদলের সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ন আহবায়ক আজাদ, সোনাইমুড়ী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য মিজান, বিএনপি নেতা গোলাম ফারুক টুটুন, আবুল খায়ের, জাফর মাস্টার, আব্দুল ওয়াবসহ প্রমূখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।