পোরশায় বিদ্যুৎ মেরামতকালে যুবকের মৃত্যু !

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

পোরশায় বিদ্যুৎ মেরামতকালে যুবকের মৃত্যু !

ইসমাইল হোসেন, পোরশাঃ

অসাবধানতাবশত পানির মোটার মেরামত করতে গিয়ে এ বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ছয়টায় বাড়ির দেয়ালে এলোমেলো ভাবে রাখা বিদ্যুতের তার মেরামত কালে এ ঘটনা ঘটে। তার বাড়ি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের সভাপুর গ্রামে এবং তিনি রবু রাজ মিস্ত্রীর ছেলে।

 

সূত্র মতে জানা যায়, সকালে নষ্ট মোটার মেরামত করতে যান। তার স্ত্রী বাড়ির আরেক পাশে কাজ করছিলেন হঠাৎ চিৎকার করে উঠলে তিনি দৌড়ে আসেন। দেখেন ঘটনাস্থলে পড়ে আছে। চিৎকার শোনে স্থানীয় লোকজন ছুটে আসে এবং তাকে নিকটস্থ পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত্যু ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে তার পরিবারে এক শোকের ছায়া নেমে এসেছে।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *