তারেক রহমানকে স্বাগত জানাতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে নেতাকর্মীর শুভেচ্ছা মিছিল

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

তারেক রহমানকে স্বাগত জানাতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে নেতাকর্মীর শুভেচ্ছা মিছিল

 

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক শক্তি প্রদর্শন ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৬ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ১০ হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়কের দুই পাশ। নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্যপূর্ণ অংশগ্রহণে কর্মসূচি পায় উৎসবমুখর রূপ। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নিমসারে এসে জড়ো হন।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। তাঁর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হচ্ছে। তাঁরা চাঁদপুর সফর সফল করার পাশাপাশি আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নিমসার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য খন্দকার জামাল হোসেন, ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সহসভাপতি এডভোকেট মোঃ ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, আবু ইউসুফ পাখি।

ব্রাহ্মণপাড়া উপজেলা ভারপ্রাপ্ত বিএনপির সভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, মহসিন কবির সরকার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল আলম বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মনির হোসেন ভূইয়া, রাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা জাসাসের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সহসভাপতি ফয়েজ আহমেদ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান সভাপতি অধ্যাপক কামরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, আলী আহাম্মদ মোস্তফা, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন খান, মামুনুর রশীদ, তানজিবুর রহমান শুভ, জুবায়ের আহমেদ ও হৃদয় হাসান প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *