মধ্যনগরে এমপির স্কুল পরিদর্শন-৩ বিদ্যালয়ে ১২ শিক্ষক অনুপস্থিত

আইন আদালত জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

মধ্যনগরে এমপির স্কুল পরিদর্শন-৩ বিদ্যালয়ে ১২ শিক্ষক অনুপস্থিত

 

 

এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় হটাৎ করে ৩ টি স্কুল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

তিনি পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত পান তিনটি বিদ্যালয়ের ১২ শিক্ষক। বিষয়টিকে কেন্দ্র করে তাদেরকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ৩টি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি ও প্রতিষ্ঠান তালাবদ্ধ দেখতে পান।

 

প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক পরীক্ষা চলাকালীন ওই ১২ শিক্ষক অনুপস্থিত ছিলেন।

 

সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আকস্মিকভাবে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই ও কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।

সে সময় বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলার কথা থাকলেও বিদ্যালয়গুলো তালাবদ্ধ দেখতে পান তিনি।

 

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত দেখে তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

অনুপস্থিত শিক্ষকদের মধ্যে রয়েছেন-আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপা রানী তালুকদার, জেসমিন আক্তার, রাজীব চন্দ্র রায় ও রুবেল তালুকদার।

দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী রায়, শারমিন আক্তার, মানিক সরকার ও রনবীর সরকার।

কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা স্যানাল, সঞ্জয় কুমার পাল, জলি রানী সরকার ও স্মৃতি দে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন বলেন, সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার পর অভিযুক্ত ১২ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *