
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে বুড়িচংয়ে বিএনপির প্রস্তুতি সভা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চাঁদপুর সফর উপলক্ষে বুড়িচং-নিমসার কর্মসূচি সফল করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
এ উপলক্ষে বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় খন্দকার ফুড গ্যালারিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিম।
তিনি বলেন, “দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুরের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, খন্দকার জামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান মনির, আনোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কাইয়ুম মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাহ উদ্দিন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মো. মীর কাসেম, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।