সোনাইমুড়ীতে বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বুধবার সকাল ১১ ঘটিকার সময় সোনাইমুড়ী খাদ্য গুদাম এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নূরে আলম সিদ্দিকী, সোনাইমুড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, সোনাইমুড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাংবাদিক গুলজার হানিফ, জসিম উদ্দিন রাজ, সাউথ আফ্রিকা প্রবাসী বিএনপির নেতা মো.মাসুদ, ৭নং বজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বগাদিয়া) বিএনপি’র সভাপতি মো.মনজুর হোসেনসহ প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এ সময় কৃষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং কৃষকরা কোনভাবে হয়রানি হচ্ছে কিনা, সেই বিষয়টি দেখার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *