কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত-৩

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত-৩

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোসবাস অলিতলা গ্রামে জমির বিরোধ কে কেন্দ্র করে অসহায় জামাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামাল হোসেন (৫৫) তার স্ত্রী মাফিয়া বেগম (৪০) মেয়ে সানজিদা আখিঁসহ (২১) পরিবারের তিনসদস্য।

আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে চিকিৎসারা জানায়, জামাল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এ প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামাল হোসেন তার পরিবার নিয়ে অলিতলা গ্রামে নিজ জায়গায় বসবাস করে আসছিল। সম্প্রতি একই এলাকার বজলুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে সোমবার দুপুরে ফরিদসহ তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে ওই অসহায় পরিবারের উপরে অতর্কিত হামলা চালায়।

এতে গুরুতর আহত হন জামাল হোসেনসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রভাবশালী এই ফরিদসহ ও তার পরিবারের লোকজন জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করছে এবং এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *