মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে ১০ লিটার চোলাই

মদসহ গ্রেপ্তার-১

 

সুমন খান, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ কিরন মন্ডল (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে দত্তনগর বিএডিসি কার্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিরন মন্ডল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল মহেশপুর থানাধীন ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের পশ্চিম পাশের গেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কিরন মন্ডলকে আটক করা হয়।

পরে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার তল্লাশি করে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও জিডি রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *