সোনাইমুড়ীতে হকারদের পুনর্বাসন দাবিতে মানববন্ধন

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে হকারদের পুনর্বাসন দাবিতে মানববন্ধন

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ ঘটিকার সময় সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে প্রথমে প্রতিবাদ মিছিল করেন হকাররা। পরে বাজারের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক নেতা বাসু বলেন, হকাররা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জীবিকা নির্বাহ করে। হকারদের মানবিক দৃষ্টিতে হলেও পুনর্বাসন করা অতীব জরুরী হয়ে গেছে। আমরা স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, হকারদের পুনর্বাসনের জন্য যাতে তিনি দ্রুত একটা পদক্ষেপ নেয়।
এ সময় হকারদের নেতা মো. ইউসুফ বলেন, জীবন ও জীবিকার তাগিদে আমাদের পুনর্বাসন করেন। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সরকার যাতে আমাদেরকে পুনর্বাসন করার জন্য বিশেষ একটা পদক্ষেপ নেয়।
সোনাইমুড়ী বাজারের ফল বেপারী আব্দুর রহিম বলেন, আমরা আজ কয়েক দিন পরিবার নিয়ে চলতে অনেক হিমশিম খাচ্ছি। সরকার যাতে আমাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে, সরকারের কাছে আমাদের এই আবেদন। আমরা ছেলে মেয়ে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন পার করছি।
উল্লেখ্য, এই মানববন্ধনের আগেও কয়েকবার হকাররা সংবাদ সম্মেলন করেন। আজকের এই মানববন্ধনে প্রায় ৫০০ জনেরও বেশি হকাররা অংশ নেন।তাদের একটাই দাবি, তারা পুনর্বাসন চায়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *