লাকসামে পুড়ে যাওয়া সেই টিনশেড মাদ্রাসায় উঠছে চারতলা ভবন

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে পুড়ে যাওয়া সেই টিনশেড মাদ্রাসায় উঠছে চারতলা ভবন

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে শিক্ষক-শিক্ষার্থীরা নামাজরত অবস্থায় পুড়ে যাওয়া সেই টিনশেড মাদ্রাসায় উঠছে চারতলা বিশিষ্ট ভবন।

 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌরসভার মিশ্রী এলাকায় লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় চারতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ শুরু হয়।

দুরুদে রাসুল সা. ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন, মৌকারা দরবারের পীর সাহেব মাওলানা নেছার উদ্দিন ওয়ালীউল্লাহী।

মাদ্রাসার সভাপতি আলহাজ মফিজুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মোঃ জাহিদুল মাওলা চৌধুরী হেলালের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভবনের নির্মাণ কাজে সহযোগিতার জন্য এলাকাবাসীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মৌকারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বেলুসহ এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯ মার্চ রাত সোয়া ৮টায় পৌরসভার মিশ্রী এলাকার এ মাদ্রাসার প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেড ঘরটি পুড়ে যায়। ঘরটিতে অর্ধশত শিক্ষার্থীর আবসনের ব্যবস্থা ছিল। ওইসময় তারা নামাজে থাকায় আগুন থেকে বেঁচে যায়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *