লালমাইতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ও আদম বেপারী গ্ৰেফতার

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ও আদম বেপারী গ্ৰেফতার

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় অর্থ আত্মসাতের একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও আদম বেপারী অলি উল্লাহ সুমনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

গ্ৰেফতারকৃত অলি উল্লাহ সুমন জেলার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্ৰামের মৃত আনসার আলী ও মাতা-ফিরোজা বেগমের ছেলে।

কুমিল্লা মহানগরীর কোতয়ালী থানার টমছন ব্রীজ এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়।

গ্ৰেফতারকৃত আদম বেপারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে অর্থ ঋনের মামলায় কুমিল্লা জেলা আদালত ১ বছর সাজা ও ৭ লাখ টাকা জরিমানা ও পাশ্ববর্তী চাঁদপুর জেলা আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার গ্ৰেফতারী পরোয়ানা জারি রয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্ৰামের মৃত সুনীল চন্দ্র ভেীমিক ও মাতা বকুল রানী ভেীমিকের ছেলে ডাঃ লিটন চন্দ্র ভেীমিক কে বিদেশে নেয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা নিয়ে আত্ম গোপনে চলে যায় আদম বেপারী
লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্ৰামের মৃত আনসার আলী ও মাতা-ফিরোজা বেগমের ছেলে অলি উল্লাহ সুমন।

প্রবাসে না যেতে পেরে আদম বেপারী ও প্রতারক অলি উল্লাহ সুমনের নিকট টাকা ফেরত চাইতে গেলে টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে এবং বিভিন্ন সময় বিভিন্ন লোক মাধ্যমে হুমকি ধামকি দিতে থাকে।

কোন উপায় অন্ত না দেখে ডাঃ লিটন চন্দ্র ভৌমিক বাদী হয়ে গত ১৭ আগষ্ট ২০২৩ইং সালের ৬ লাখ ৫০ হাজার টাকা দাবি করে কুমিল্লার আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন।

আদালত আসামি অলি উল্লাহ সুমনের অনুপস্থিতিতে বিগত ১৫ সেপ্টেম্বর-২০২৪ সালে গ্ৰেফতারি পরোয়ানা জারি করেন।

একই আদালত বিগত ১৩ নভেম্বর-২০২৪ ইং তারিখে ১ বছরের সাজা ও ৭ লাখ টাকা জরিমানা ধার্য করে।

গত রোববার (২০ এপ্রিল) গভীর রাতে কুমিল্লা কোতয়ালী থানার টমছন ব্রীজ এলাকা থেকে লালমাই থানা পুলিশের এএসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই রিদম চন্দ্র দাস তাকে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, আদম বেপারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে চাঁদপুর জেলা আদালত চেক জালিয়াতির অভিযোগে বিনাশ্রম ৬ মাস কারাদন্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানার একটি মামলা রয়েছে।

লালমাই থানা পুলিশের ওসি মোঃ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *