
বুড়িচং মিথিলাপুর ও সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলা পুর উচ্চ বিদ্যালয় ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল দোয়া এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স্বস্ব বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মিথিলা পুর উচ্চ বিদ্যালয়ঃ
আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে মিথিলা পুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বাৎসরিক মিলাদ মাহফিল দোয়া এবং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ ভুইয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ হোসেন বিএসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডাঃ বদরুল আলম পলাশ, সহকারী প্রধান শিক্ষক মোঃ বাছির মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ মমিনুর রহমান বুলবুল ( সাংবাদিক), সহকারী শিক্ষক রোমানা ইয়াসমিন, শাওলিন রায়হান, সহকারী শিক্ষক আব্দুল হক, হোসনেয়ারা জেসমিন, ফারজানা মাসুদ, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, রেযছত আলী, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন আরিশা রহমান, রিয়া আক্তার প্রমূখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক, খতিব, শাহরাস্তি আন বিবি কেন্দ্রীয় মসজিদ ও সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আলী আকবর।
সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ঃ
সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মিলয়নাতনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফরিদ খান মেম্বার, সাবেক সভাপতি আক্কাস আলী, সাবেক অভিভাবক সদস্য রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক অভিভাবক সদস্য ফজলুল হক,দাতা সদস্য একে এম রেজাউল করিম, প্রতিষ্ঠাতা মৃত হাজী আব্দু মিয়া মেম্বারের বড় ছেলে আব্দুল মান্নান খান, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বার্ষিক মিলাদ মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোজাম্মেল হক।