পাঁচ ছাগলসহ ২ চোর আটক

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

 পাঁচ ছাগলসহ ২ চোর আটক

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সিএনজি ও পাঁচটি চোরাই ছাগলসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও (আবেদনগর) এলাকার মাওলানা মো. আবু তাহেরের বসতঘরের পাশের ছাগলের ঘর থেকে পাঁচটি ছাগল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নোয়াপাড়া বাজার সংলগ্ন নোয়াপাড়া জামে মসজিদের পাশে পাকা সড়কে স্থানীয়দের সহায়তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজি ও পাঁচটি ছাগলসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলো-কুমিল্লা কোতোয়ালি এলাকার আড়াইওড়া পালপাড়ার আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) ও ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দলা বলাখাল এলাকার আহেদ মিয়া মো. বিল্লাল হোসেন (৩৫)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, জনির বিরুদ্ধে তিনটি এবং বিল্লালের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করলে আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়।
পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *