নিয়ামতপুরে হামরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে হামরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ভাইরাস জনিত সংক্রমিত হাম রোগ সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর নিচপাড়া গ্রামে তরুণ সমাজসেবক ও নিয়ামতপুর উপজেলা শাখা যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ আলফুয়াদ ইমনের উদ্যোগে ও মামুন চেয়ারম্যান ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ আলফুয়াদ ইমন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম, ডিএমএফ ডাক্তার আশিক হাসান ও রাকিব মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ আলফুয়াদ ইমন বলেন, হাম একটি ভাইরাস জনিত সংক্রামিত রোগ। যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।
এজন্য প্রতিটি শিশুর সময়মত টিকাদান নিশ্চিত করা অভিভাবকদের উচিত।
তিনি আরও বলেন, একজন হাম আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে।
আক্রান্ত শিশুকে ভিটামিন এ খাওয়ান। মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। হাম রোগের লক্ষ্মণ দেখা দেওয়া মাত্রাই শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যেতে হবে। হাম থেকে শিশুকে রক্ষা করতে সচেতনতার কোন বিকল্প নেই।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও উঠান বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিদের মাঝে হ্যান্ডবিল ও মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *