লক্ষ্মীপুরে ক্লাস চলাকালে ভবনের ছাদের পলেস্তারা ধ্বসে ৭ শিক্ষার্থী আহত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লক্ষ্মীপুরে ক্লাস চলাকালে ভবনের ছাদের পলেস্তারা ধ্বসে ৭ শিক্ষার্থী আহত

 

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রায়পুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদের পলেস্তারা ধসে পড়ে ৭ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার ১০নং ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিকসহ ৭ জন রয়েছে। তাদের মধ্যে তিনজনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ঝুঁকিপূর্ণ ও বেহাল একটি শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ছাদের প্লাস্টার খসে শিক্ষার্থীদের ওপর পড়ে।

এতে কয়েকজনের মাথা ও পিঠে আঘাত লাগে। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও মানসম্মত কাজ না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।

নতুন ভবনের জন্য আবেদন করা হলেও তা গুরুত্ব পায়নি বলেও অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নিতে হচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বরাদ্দ না থাকায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বর্তমানে আহত শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *