
সোনাইমুড়ীতে মাদক মামলায়
সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী শেফালী বেগম (৫৫)কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার সময় বিশেষ অভিযানের মাধ্যমে সোনাইমুড়ী থানার এ এস আই রিপন চক্রবর্তী নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ আসামীকে গ্রেফতার করছে সক্ষম হয়।
জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী শেফালী বেগম (৫৫) উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাগাজী বাড়ীর জসিম উদ্দিন এর স্ত্রী।
শুক্রবার দুপুর ১২ টার সময় বিশেষ অভিযানের মাধ্যমে সোনাইমুড়ী থানার এ এস আই রিপন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ সাজাপ্রাপ্ত আসামী শেফালী বেগম (৫৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আসামী শেফালী বেগম এর নামে মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজার পরোয়ানা রয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন আসামী শেফালী বেগম (৫৫) এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদক আইনে আসামী শেফালী বেগম এর বিরুদ্ধে আদালতে ১ বছর ৬ মাসের সাজার পরোয়ানা রায় রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।