
বেড়ায় উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত
রিফাত, পাবনাঃ
২৪ গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক উন্নয়ন সংলাপ বেড়া উন্নয়ন সংলাপ কমিটির আয়োজনে আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় বেড়া সিএন্ডবি বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রনালয়, জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বেড়া, সুজানগড় (পাবনা-২) সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এমপি।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা সাঁথিয়া ১ আসনের বিএনপির এমপি প্রার্থী ভিপি শামসুর রহমান।
সদস্য সচিব, উন্নয়ন সংলাপ আয়োজক কমিটির আবদুল আলিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য সাকি বলেন, বাংলাদেশ শাসন ব্যবস্থা বদলে পথে আছে।
জুলাই জাতীয় সনদ আমরা সবাই মিলে থেরি করেছি যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে সেই সব বিষয় বাস্তবায়ন হবে। কিছু কিছু বিষয় নোট অব ডিসেন্ট আছে জনগন যাদের ম্যান্ডেড দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন ওই নোট অব ডিসেন্টের বিষয়ে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। সেটা সেই সময়েই আলোচনায় ধার্য করা হয়ে ছিল। সেই অনুযায়ীই আগামীদিনের শাসন ব্যবস্থা বদলের কাজটা হবে।
এ সময় আরও উপস্থিত অনেকেই বক্তব্যে শেখ হাসিনার সরকারের অনিয়ম, দুর্নীতি, হত্যা, গুম ও বিভিন্ন বিষয়ে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে বক্তব্য রাখেন।