
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাকসামে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) লাকসাম উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা সেক্রেটারি মু. জোবায়ের ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় স্বাধীনতার তাৎপর্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে জাতির উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।