
ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন, বিএনপি, মুক্তি যোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারের রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল করিম, ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ সেলিম হোসেন, ইঞ্জিনিয়ার আলিফ আহাম্মেদ অক্ষর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন,প্রমূখ।
উপজেলা বিএনপিঃ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মহসিন কবির সরকার ও সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমনসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।