
মহেশপুর সীমান্তে মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার
সুমন খান, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শনিবার (৭ মার্চ) রাত দেড়টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ১৮ বোতল মাদক সিরাপ ও ৯৫০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।