মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ওষুধ জব্দ

আইন আদালত খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ওষুধ জব্দ

সুমন খান, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট এবং চোরাচালানি ওষুধ জব্দ করেছে।

গত ৭ ও ৮ মার্চ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গত ৭ মার্চ রাতে নতুনপাড়া বিওপির অধীনস্থ সীমান্ত এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এরপর ৮ মার্চ ভোরে উথলী বিওপির টহল দল মাঠপাড়া গ্রাম থেকে ৪০০ পিস এবং নিমতলা বিওপি ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ৯৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করে।

একই দিনে শ্যামকুড় বিওপি পৃথক দুটি অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ এবং ১০০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে।

এছাড়া রাজাপুর ও কুমিলাডাঙ্গা বিওপির অভিযানে আরও ৪৭ বোতল মদ এবং ২৫১ পিস ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা। মালিকবিহীন উদ্ধারকৃত এসব মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *