ব্রাহ্মণপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত-২

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত-২

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন আহত হয়েছেন।

গত শুক্রবার (৬ মার্চ)  বিকেলে  উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পোমকাড়া গ্রামের অনিক আহমেদের ছেলে দ্বীন মোহাম্মদ (৭) এবং মোলফত আলীর ছেলে মো. হাছান (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পোমকাড়া গ্রামের কামরুল হাসান মাস্টারের বাড়ির পাশের একটি চায়ের দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশে থাকা দ্বীন মোহাম্মদ ও হাছান আহত হন।

আহতদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমার কাছে কেহ এ ব্যপারে অভিযোগ দেয়নি।বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *