বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫১৮ পিছ ইয়াবাসহ আটক-১

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫১৮ পিছ ইয়াবাসহ আটক-১

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই জিয়াউল হক জিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫১৮ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার ৭ এপ্রিল উপজেলার বাকশীমূল ইউনিয়নের  ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজের উপর মাদক ব্যবসায়ী রকিব হোসেন রেজাউল (৪৩)কে আটক করে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান জানান মঙ্গলবার কুমিল্লার বুড়িচং থানার এস আই জিয়াউল হক জিয়া এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়।
এসময় কুমিল্লা-বাগড়া সড়কের উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজের উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রকিব হোসেন রেজাউল (৪৩) কে ৫১৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। সে একই ইউনিয়ন এর আজ্ঞাপুর গ্রামের মুকবুল হোসেন খালেকের ছেলে।
এ ঘটনায় বুড়িচং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *