লালমাই প্রেসক্লাব সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্য উদযাপন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই প্রেসক্লাব সরকারী রেজিষ্ট্রেশন

পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্য উদযাপন

গোলাম মোস্তফা মজুমদার, লালমাইঃ
লালমাই প্রেস ক্লাবের সরকারীভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ায় আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখ করিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়েছে।
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ বিকেল ৫ টায় উপজেলা সংলগ্ন, থানা রোড, খন্দকার প্লাজায় লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকা সম্পাদক মাহবুবুর রহমান কাশেমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়ের সঞ্চালনায় মাসিক আলোচনা সভা, মিষ্টিমুখ ও কেক কেটে শুভ উদ্বোধনের মাধ্যমে সরকারী রেজিষ্ট্রেশন প্রাপ্তিকে স্বরণীয় করা হয়েছে।
আলোচনা সভা, মিষ্টিমুখ ও কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি, দৈনিক শিরোনাম ও দৈনিক বাংলা কাগজ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ নিজস্ব প্রতিবেদক তোফায়েল মাহমুদ বাহার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন নিজস্ব প্রতিবেদক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজ ও দৈনিক ভোরের কলাম প্রতিনিধি আজহারুল ইসলাম আজহার, স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মহিন উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসডি টেলিভিশন ও দৈনিক কুমিল্লা কন্ঠ প্রতিনিধি আহসান উল্লাহ রাজু, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোর প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক কুমিল্লার ডাক ও সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য ও দৈনিক একুশে পত্রিকার প্রতিনিধি খন্দকার আবাদ মিয়া, সদস্য ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির, সদস্য ও দৈনিক দেশসেবা প্রতিনিধি মোঃ মতিউর রহমান, সদস্য ও দৈনিক কুমিল্লার খবর প্রতিনিধি কাউসার আলম, সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি সহ-সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
বাংলাদেশের প্রাচীণতম প্রেসক্লাব ঢাকা প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব, কুমিল্লা প্রেসক্লাবসহ দেশে সকল জেলা ও উপজেলায় স্বীকৃত পেশাজীবী সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব গুলো যে প্রক্রিয়ায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে, তেমনি একই নিয়মনীতি, আইনগতভিত্তি ও সম-মর্যাদায় আইনগত স্বীকৃতির নতুন দিগন্তে লালমাই প্রেস ক্লাব যার রেজিস্ট্রেশন নম্বর: CH-16757/2026 আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে একটি নতুন অধ্যায়।
বাংলাদেশের গণমাধ্যম, সাংবাদিকতা, গবেষণা, সাহিত্য, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক নেতৃত্বের বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ পরিকল্পনা, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং সুপরিকল্পিত প্রস্তুতির পর বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) কর্তৃক কোম্পানি আইন, ১৯৯৪ (Act XVIII of 1994)-এর অধীনে রেজিস্ট্রেশন নম্বর: CH-16757/2026-এ lalmai press Club Ltd. (লালমাই প্রেস ক্লাব লিমিটেড) আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে।
এই নিবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ আইনগত স্বীকৃতি লাভ করেছে, যা ভবিষ্যতের কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
লালমাই প্রেস ক্লাব শুধু একটি সংগঠনের নাম নয় এটি সাংবাদিকতা ও গণমাধ্যমের অভিজ্ঞতা, জ্ঞান, পেশাদারিত্ব এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে গড়ে ওঠা একটি স্বপ্নের প্রতিষ্ঠান। দেশের সিনিয়র সাংবাদিক, সম্পাদক, লেখক, গবেষক, কলামিস্ট, টেলিভিশন ব্যক্তিত্ব, আলোকচিত্রী, মিডিয়া উদ্যোক্তা এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানটি নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, গবেষণা, প্রকাশনা, গণমাধ্যমবিষয়ক আলোচনা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে।
এছাড়া তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা, তরুণ সাংবাদিকদের মেন্টরশিপ, অভিজ্ঞ সাংবাদিকদের সম্মাননা, গণমাধ্যম গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আন্তর্জাতিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
খুব শিগগিরই জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিদের উপস্থিতিতে লালমাই প্রেস ক্লাব এর আনুষ্ঠানিকভাবে আরো ব্যাপক পরিসরে অভিষেক অনুষ্ঠান ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে।
এই নতুন যাত্রা কেবল একটি প্রতিষ্ঠানের উদ্বোধন নয়; এটি হবে পেশাদার সাংবাদিকতার মর্যাদা, ঐক্য, দায়িত্বশীলতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার এক নতুন অঙ্গীকার।
রেজিস্ট্রেশন নম্বর: CH-16757/2026-এর মাধ্যমে আইনগত ভিত্তি অর্জনের পর লালমাই প্রেস ক্লাব দেশের গণমাধ্যম অঙ্গনে একটি আধুনিক, সৃজনশীল, দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ, শুভকামনা ও সক্রিয় অংশগ্রহণই হবে এই প্রতিষ্ঠানের আগামী দিনের শক্তি ও সফলতার মূল ভিত্তি।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠাতা আহবায়ক মাহবুবুর রহমান কাশেম ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন জয় সহ ১১ সদস্য কার্যনির্বাহী সহ ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছিলো। পরবর্তীতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মাহবুবুর রহমান কাশেম সভাপতি ও মোঃ জয়নাল আবেদীন জয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলো।
লালমাই প্রেসক্লাব ২০১৯ সালে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) থেকে রেজিষ্ট্রেশন সম্পন্নকরণের লক্ষ্যে নামের ছাড়পত্র পেয়েছিলো। যা গত ২৯ জুলাই, ২০২৬ সালে চূড়ান্তভাবে রেজিষ্ট্রেশন সম্পন্নকরণ করা হয়েছে। বর্তমানে লালমাই প্রেস ক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সহ ১৬ জন সম্মানিত সদস্যদের নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *