
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ইউজিসির চেয়ারম্যান আক্তার হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, এড. কামরুল হাসান, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার,ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আক্রামূল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংবাদিক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সাংবাদিক শিরিন আক্তার, সাংবাদিক পারভেজ, সাংবাদিক শরীফ খান আকাশ, সাংবাদিক এম এ মান্নান, জিএম নজরুল ইসলাম, প্রভাষক ইকবাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, ব্রাহ্মনপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা
কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ সভাপতি মোঃ শাহজাহান ভুইয়া, এমরান হোসেন মাষ্টার, মোঃ জুয়েল, সাফায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজের অসঙ্গতি তুলে ধরা, সত্য প্রকাশ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনেও সমাজের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুম বিল্লাহ। মুনাজাত শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।